• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়িতে সপ্তম শ্রেনির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এসএসসি’র ৩ পরীক্ষার্থী আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2018   Thursday

 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী এলাকায় সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এসএসসি’র তিন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই আমতলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী।  বুধবার সন্ধ্যায় আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

জানা যায়, গেল বছর ৪ নভেম্বর বাঘাইছড়ি উপজেলার আমতলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী  নিজ গ্রামের সর্দ্দার পাড়া  থেকে পাশ্ববর্তী আত্বীয়দের যাচ্ছিল। এসময় একই বিদ্যালয়ের এসএসসি’র তিন পরীক্ষার্থী ছাত্রীকে জোরপূর্বক সেগুন বাগানে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এতে ধর্ষনের সময় একজন মোবাইলে ধর্ষণের চিত্র ভিডিও করে। ধর্ষনের পর ছাত্রীকে ঘটনাটি কাউকে না জানানোর কথা বলে এবং জানালে ধর্ষনের ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রীটিকে তারা একাধিকবার ধর্ষন করে। ঘটনার এক পর্যায়ে গত বুধবার ধর্ষনের ভিডিও চিত্রটি ফরহাদ হোসেন নামের এক পরীক্ষার্থী মোবাইলে সামাজিক মাধ্যম ফেসবুকে আপলোড করার কয়েক মিনিট পরেই আমতলী বাজারের চায়ের দোকানদার বশিরের ছেলে মনির হোসেনের মোবাইলে দেখতে পেলে ঘটনাটি  জানাজানি হয়। এতে মনির হোসেন তাৎক্ষনিকভাবে  ঘটনাটি ভিকটিমের আত্বীয়-স্বজনদের জানান।

 

 

পরে বিষয়টি আমতলী পাবলাখালী পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ধারনকৃত ভিডিও চিত্র ধরে তিন শিক্ষার্থীকে আটক করে। আটককৃতরা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী ও বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের সর্দ্দার পাড়ার আবদুস সালামের ছেলে নাঈম হোসেন(১৭),মজিবুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (১৭)ও মৃত আব্দুল জলিলের ছেলে হাফিজ উল্লাহ রাহিদ(১৬)।  গতকাল বৃহস্পতিবার ছাত্রীটির বাবা বাদী হয়ে  বাঘাইছড়ি থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে ঘটনার শিকার ছাত্রীটিকে থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

আমতলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল জানান, আটক তিন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর মধ্যে নাঈম বাণিজ্য, ফরহাদ মানবিক ও রাহিদ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। শুনেছি ধর্ষণের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ।

 

আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল জানান, তিন এসএসসি পরীক্ষার্থী আমতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনি পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করেছে।

 

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গত বছর ৪ নভেম্বর উপজেলার আমতলী এলাকায় বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একই বিদ্যালয়ের  এসএসসি’র তিনটি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ