• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার দু’পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018   Saturday

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

শনিবার সকাল ১০টায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি চাকডালা ৪২নং সীমান্ত পিলারের কাছে মিয়ানমার সেনাবাহিনীর অবৈধভাবে মাটির নিচে পূঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান (৪৫) লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৪২নং পিলারের কাছে স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ও পুলিশ কর্মকর্তারা।


নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার কামাল জানান, মিয়ানমার সীমান্তে হামিদিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ