• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবানে জনসভায়
বিএনপি আসলে দেশ বিক্রি করে-গণপূর্ত মন্ত্রী

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2018   Saturday

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসন এমপি বলেছেন,বিএনপি তার সময়ে ৩৪০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করেছিল। তাও খালেদার পুত্র তারেক জিয়া বিক্রি করে শেষ করে দিয়েছে। তারেক জিয়া খাম্বার (খুটি) রাজনীতি করেছে। খাম্বা বেছে বেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।

 

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশ বিক্রি করে সব শেষ করে দিবে। ভোট চাওয়ার অধিকার বিএনপি’র নাই। আর আওয়ামী লীগ আসলে উন্নয়ন করে, বিএনপি আসলে দেশ বিক্রি করে। গত নয় বছরে আওয়ামী লীগ ১৬ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিবে।


একাদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে রাজার মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে চুক্তি করে শান্তি ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। আর ওই সময়ে বিএনপি বলেছিল ফেনি পর্যন্ত ভারত হয়ে গেছে। এটা শান্তি চুক্তি হয় নাই। তাহলে ফেনী থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়া কিভাবে নির্বাচন করে।


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহামুদ শনিবার বিকেলে বান্দরবানে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় বলেন, বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন-আওয়ামী লীগ ভাঙ্গা কলসীর মতো, তাদের (আওয়ামী লীগ) কথাবার্তাও খালি কলসীর মতো। তার (রিজভী আহমেদ) কথা প্রসঙ্গে তিনি (ড. হাসান মাহামুদ) বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের প্রতীক। আপনারা দেখেছেন গ্রীষ্মকালে ব্যাঙ ডাকে না, বিএনপি’র অবস্থাও তাই। বিএনপি শুধু বর্ষাকালে ব্যাঙের মতো হাকডাক ছাড়তে পারে আর লাফাতে জানে। তাদের কোনো ভরসা নাই। অফিসে বসে মাইকে আওয়াজ তুলতে পারে।

 

তিনি আরো বলেছেন বিএনপি নেত্রীর (খালেদা জিয়ার) শাস্তি হতে যাচ্ছে। তাই বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছে।

 

জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহামুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ইসলাম বেবী। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ