• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির রামগড়ে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় যৌথবাহিনী অভিযানে সোমবার মধ্যরাতে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে। আটককৃতরা হল  সুজন চাকমা নিরব (২৮) ও আব্বাই মারমা (৩৩)। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২, দুইটি এলজি, ১৪ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বইসহ উদ্ধার করা হয়।

 

যৌথবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ঐ এলাকায় সন্ত্রাসীরা চাঁদাবাজীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। রোববার দিবাগত রাতে ইউপিডিএফের কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ প্রেমতলা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। অভিযানে প্রেমতলা এলাকার পাহাড় চুড়া এলাকা থেকে একটি একে-২২, দুইটি এলজি, ১৪ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বইসহ উদ্ধার করা হয়। এসময় একজন সন্ত্রাসী পালিয়ে গলেও অপর দুই জনকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফর কর্মী বলে স্বীকার করেছে। আটককৃতদের রামগড় থাানায় হস্তান্তর করা হয়েছে।

 

রামগড় থানার ওসি শরিফুল ইসলাম থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ