• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মহিলালীগের নেত্রী ঝর্না খীসাকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্বক আহত করেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017   Thursday

বৃহস্পতিবার দিবাগত রাত রাঙামাটি শহরের বিজয় নগরের ভালেদি আদামে মুখোশ পড়া একদল দুর্বৃত্তরা কুপিয়ে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝর্না খীসা গুরুত্বর হয়েছেন। এসময় তার স্বামী ও ছেলে আহত হন। গুরুত্বর আহত অবস্থায় ঝর্না খীসাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের আত্বীয়-স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বিজয় নগর এলাকায় একদল দুর্বৃত্ত মুখোশ পড়া অবস্থায় প্রথমে বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় দুর্বৃত্তরা বাড়ীতে প্রবেশ করে প্রথমে ঝর্ণা খীসার স্বামী জিতেন্দ্র লাল চাকমা(৬৫) ও ছেলে রমন চাকমা(২৮)কে মারধর করলে তারা আহত হন। পরে মুখোশ পরা দুর্বৃত্তরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা এলাপাতাড়িভাবে কোপায়। এতে ঝর্না খীসা শরীরের মাথায় ও হাতে মারাত্নক জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে রুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।  সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সত্যতা স্বীকার করে জানান,জুরাছড়িতে আওয়ামীলীগ নেতা অরবিন্দু চাকমা হত্যার প্রতিবাদে মঙ্গলবারে আয়োজিত সমাবেশে বক্তব্যে দেয়ায় দুর্বৃত্তরা ঝর্ণা খীসার উপর হামলা করেছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ূয়া জানান, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের আত্বীয় স্বজনরা এখনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ