• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার/জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2017   Tuesday

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার দেবাছড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা(৩৮) দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করে হত্যা করেছে।

 

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামীলীগ।

 

উপজেলা আওয়ামীলীগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা উপজেলা সদরের জুরাছড়ি ইউনিয়নের দেবাছড়া এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন আগামী বৃহস্পতিবার উদ্বোধনের জন্য কাজের তদারকি করতে যান। এসময় বিদ্যালয়ে মাঠে অবস্থান করার সময় একদল দৃর্বৃত্ত অতর্কিতে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে অরবিন্দু চাকমার মৃত্যূ হয়। নিহত অরবিনন্দু চাকমার বাড়ী থেকে প্রায় ৪শ দুরে অবস্থিত বিদ্যালয় মাঠটি। তার পেটে ও গলায় গুলি লাগে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ জুরাছড়ি থানায় রাখা হয়েছে।


এদিকে, এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল থেকে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামীলীগ।


জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশেদ সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খাগড়াছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ভবনটি বৃহস্পতিবার উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের লক্ষে অরবিন্দু চাকমা বিদ্যালয় মাঠে কাজ করতে গেলে দুর্বৃত্ত অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়।


উপজেলা আওয়ামীলীগের প্রর্বক চাকমা ঘটনার সাথে জড়িতদের দোষীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানিয়ে বলেন, নিহত অরবিন্দু চাকমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি আরো জানান, এ হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয়া হয়েছে।


জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য দীপংকর তালুকদার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দুর্বৃত্তদের দ্বারা হত্যাকান্ড ঘটেছে। তিনি এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের পূর্বক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ