• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জুম ফুল থিয়েটারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017   Monday

আনন্দঘন পরিবেশে সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জুম ফুল থিয়েটারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


শহরের ভেদভেদীস্থ রাজমনি পাড়ার জুম ফুল থিয়েটার কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জুম ফুল থিয়েটার সম্পর্কে বিশদ বর্ণনা দেন সংগঠনের প্রধান নিরূপম চাকমা। এরপর প্রতিষ্ঠা বাষির্কীর আগত অতিথিরা জুম ফুলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্যে দেন হিলবিডিটোয়েন্টিফোর ডটক কমের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট গীতিকার রিনেল চাকমা, বিশিষ্ট সংগীত শিল্পী দীপন চাকমা, প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা ও দৈনিক সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা।

 

এছাড়া অনুষ্ঠানে জুম ফুলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্যে দেন সংগঠনের সদস্য সুরুপা চাকমা ও নীতিশ চাকমা। অনুষ্ঠান শেষে বিশিষ্ট সংগীত শিল্পী দীপন চাকমা একের পর এক মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। এছাড়াও জুম ফুল থিয়েটারের সদস্য সুরুপা চাকমা ও অন্যান্যরা গান পরিবেশন করেন।


এর আগে জুম ফুল থিয়েটারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জুম থিয়েটারের কর্ণধার নিরূপম চাকমা, আগত অতিথি ও সংগঠনের সদস্যরা।


জুম থিয়েটারের প্রধান নিরূপম চাকমা বলেন, আজ থেকে তিন বছর আগে মঞ্চ নাটক, পথ নাটক করার মধ্য দিয়ে জুম ফুলের কার্যক্রম শুরু হয়। হাটি হাটি পা করে আজ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এ সংগঠনটি সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় দেশের সেরা ১০টি সামাজিক সংগঠনের নির্বাচন হয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড  পুরুস্কার লাভ করেছে। গেল ২১ অক্টোবর ঢাকার সেরা ১০ সংগঠনের কর্তাব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই পুরুস্কার পাওয়ার ফলে এই সংগঠনটি আরো আরো সামনে দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ ও অনুপ্রেরনা যুগিয়েছে। তিনি জুম থিয়েটারকে আরো বৃহত্তর পরিসরে এগিয়ে নিতে সবাইয়ের কাছে সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ২০ নভেম্বর নিরূপম চাকমাসহ কয়েকজন সংস্কৃতিমনা যুবক জুম ফুল থিয়েটার  প্রতিষ্ঠা করেন।  বর্তমানে জুম ফুল থিয়েটারে অসংখ্য সংস্কৃতিমনা তরুন-তরুনী পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতিকে উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ