• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দুদকের মামলায় যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপু কারাগারে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2017   Tuesday

 

চেক জালিয়াতির মামলায় রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রেরণের নির্দেশ দেন।


দুদকের পার্বত্য চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, এতদিন দুদকের দায়ের করা চেক জালিয়াতি মামলায় মুজিবুর রহমান উচ্চ আদালত থেকে আর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ হলে মঙ্গলবার মুজিবুর রহমান জামিন নিতে রাঙামাটি জজ আদালতে হাজির হন। এসময় দুদকের কর্মকর্তারা তার জামিনের তীব্র বিরোধিতা তরায় তার জামিন না মঞ্জু করে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৮ কোটি টাকার বাস্তবায়নাধীন রাঙামাটি শহরের আসামবস্তির নারিকেল বাগান এলাকায় রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্র্মানের জন্য কাজ পান মেসার্স মাইশা ট্রেডার্স-এর সত্বাধিকারী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান দীপু। টেন্ডার আহ্বানকারী প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে মুজিবুর রহমান রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা থেকে চেক জালিয়াতি করে ৪১ লাখ ২০ টাকার ব্যাংক গ্যারান্টির সার্টিফিকেট জমা দেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারে ওই হিসাব নম্বরে কোন টাকাই জমা নেই।

 

এতে দুদক রাঙামাটির কাছে অভিযোগ দায়ের পর দুদকের কর্মকর্তা তদন্ত করে চেক জালিয়াতির সত্যতা পান। পরে দুদকের পক্ষ থেকে গত বছর ১৬ নভেম্বর মুজিবুর রহমানকে ১ নম্বর ও রুমা বড়–য়াকে ২ নম্বর আসামী করে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ে করে। ওই দিনই ব্যাংকের তবলছড়ি শাখা ভবন থেকে দুদুকের কর্মকর্তারা কোতয়ালী পুলিশের সহায়তায় রুমা বড়ুয়াকে গ্রেফতার করলেও মুজিবুর রহমান পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় ওই যুবলীগ নেতা উচ্চ আদলত থেকে আর্ন্তবর্তীকালীন জামিন ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ