• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরার বাস ভবনে হামলার চেষ্টা

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2017   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খগেশ্বর ত্রিপুরা’র বসত ভবনে হামলার চেষ্টা চালানো হয়েছে। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রায় ১৫মিনিট ধরে ইটপাটকেল ছুঁড়ে ও ঘরের দরজা লাথি ও জানালা ভাঙার চেষ্টা করে। গেল রোববার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ ও এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তপূর্বক শাস্তির জাবি জানিয়েছে।


খাগড়াছড়ি জেলা পরিষদের গবেষণা ও পরিকল্পনা কর্মকর্তা(পিআরও) চিংলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারীদের অভিলম্বে গ্রেপ্তার পূর্বক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনে সু-দৃষ্টির আকর্ষন করেছেন।


৩০ অক্টোরব দুপুর আড়াইটায় পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং খগেশ্বর ত্রিপুরার সাথে তার বাস ভবনে দেখতে যান ও তাকে শান্তনা দেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, রোববার রাত ১০টার দিকে কে বা কারা ঘরের চারিদিকে প্রায় ১৫মিনিট ইটপাটকেল ছুঁড়ে এবং ঘরের দরজা ও জানালায় লাথি মেরে ভীতিকর অবস্থা তৈরী করে।

 

তিনি আরো বলেন, ঘটনার সময় মুঠোফোনে বিষয়টি সদর থানার পুলিশকে জানালে বাইরে থাকা সন্ত্রাসীরা আঁচ করতে পেরে পালিয়ে যায়। এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়ে। এখনও আতংকিত অবস্থায় রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ