• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে দুই মরদেহ উদ্ধার

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2017   Wednesday

 খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেংগী নদী ও তারাবন ছড়া থেকে দু’টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। এরা হলেন উপজেলার চেংগী ইউনিয়নের লাম্বু পাড়ার ইন্দু বিকাশ চাকমা স্ত্রী ৪সন্তানের জননী নিহার বালা চাকমা(৫২) ও পানছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার  মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন(২২)। পানছড়ি থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেল ২১ অক্টোবর প্রবল বর্ষনে স্থানীয় ছড়া ও নদীগুলো বিপদ সীমার উপর বেড়ে যাওয়ায় নিহার বালা চাকমা উপজেলার তারাবন ছড়ায় ও আনোয়ার হোসেন চেংগী নদীতে ভেসে যায়।

 

তারাবন এলাকার স্থানীয় মেম্বার শান্তি ভূষন চাকমা বলেন- গত ২১ অক্টোবর ঘরবাড়ী মাটি দিয়ে লেপার জন্য নিহার বালা চাকমা মেয়েকে নিয়ে তারাবন ছড়ার পাড় থেকে মাটি আনতে যায়। নদীর পাড় থেকে মেয়ে বাসায় যেতে বলার পর সে ছড়ার ওপাড় থেকে মাটি আনার জন্য যায়। মেয়ে বাসায় ফিরে আসলে মা আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে গত ২৪ অক্টোবর সন্ধ্যা সময় তারাবন ছড়ায় ঝোপঝাড়ে আটকে থাকা অবস্থায় তার দেহ পাওয়া যায়। এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে এবং দাহক্রিয়া সম্পন্ন করে।

 

অন্যদিকে বুধবার চেংগী নদীতে মাছ ধরতে আসা কয়েকজন জেলে পচাঁ দুর্গন্ধ অনুভব করে এদিক-ঐদিক তাকিয়ে বালুর স্তুপে একটি মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্দার করে। নিহত আনোয়ার হোসেনের বড় ভাই সাইফুল ইসলাম মরদেহটি সনাক্ত করে।

 

তিনি জানান- গত ২১ অক্টোবর বেলা ২টা দিকে নিহত আনোয়ার হোসেন চেংগী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে  স্রোতে ভেসে যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ