• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

লংগদুর করোল্যাছড়ি বাজারে আগুনে ৫৯ টি দোকান ও বসত ঘর ভস্মিভূতঃ আহত ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2017   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার করোল্যাছড়ি বাজারে ভযাবহ অগ্নিকান্ডে ৫৯ টি দোকান ও বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ২ জন আহত হয়েছেন। গেল সোমবার মধ্যরাতে এ আগুন সংঘটিত হয়। বাজারটি লংগদুর আটারকছড়া ইউনিয়নের একমাত্র বাজার।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, রাঙামাটির লংগদু উপজেলার করোল্যাছড়ি বাজারের সোমবার মধ্যরাতে রাত আড়াইটার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ৫৯ টি দোকান ও বসত ঘর সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে দীঘিনালা উপজেলা ও খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে স্থানীয় লোকজন,পুলিশ,সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের সহায়তায় দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুন নেভাতে গিয়ে মো. আল-আমিন(২৭) ও মো.ইউছুফ (৩৫) নামের দুই ব্যবসায়ী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডে মালামালের ক্ষয়ক্ষয়তির পরিমান ৪ থেকে ৫ কোটি টাকার হতে পারে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন।


এলাকাবাসীরা আরো জানান, লংগদু উপজেলাতে ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকার কারনে প্রতি বছর লংগদু উপজেলাতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে বর্তমান সরকারের পরিকল্পনা থাকা সত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকায় দ্রুত একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবী জানিয়েছেন তারা।


করল্যাছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো. নুর মিয়া পিসি জানান,গভীর রাতে আগুন ধরার কারনে অনেক বেশী দোকানপাট পুড়ে গেছে। তার কারন হলো ওই সময় সবাই ঘুমের ঘরে ছিলেন। অপর দিকে আগুন নিয়ন্ত্রণ করার মত বাজারে তেমন কোন ব্যবস্থা ও ছিল না। আমরা ব্যবসায়িরা প্রতি বার স্থানীয় প্রশাসনকে লংগদুতে একটি ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দাবি দিয়ে আসছিলাম। বেশ কিছু ব্যবসায়ি বলেছেন মাসুম এর মোবাইল এন্ড কম্পিউটার দোকানের বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে শনেছি। তা কতটুকু সত্য তাও জানি না। তিনি আরো জানান, বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে ধারনা করেছেন ৫ থেকে ৬ কোটি টাকার মত ক্ষতি হয়েছে।


বাজার সমিতি ব্যবসায়িদের পক্ষে সভাপতি নুর মিয়া পিসি দাবি তুলে জানান, স্থানীয় ব্যাংকগুলো সহজ শর্তে কম লাভে বা সুদমুক্ত লোন দিলে ব্যবসায়িরা ঘুরে দাড়াতে পারবে।


এদিকে,করল্যাছড়ি বাজাওে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন,লংগদু সেনা জোন অধিনায়ক লেঃকর্ণেল আবদুল আলীম পিএসসি,উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকাদ্দেস মেহেদী ইমাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো.জানে আলম আটারকছড়া ইউপিচেয়ারম্যান মঙ্গল কুমার চাকমাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকাদ্দেস মেহেদী ইমাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে একটি তালিকা তৈরী করা হচ্ছে। এই তালিকা অনুসারে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ