• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা অপহৃত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017   Sunday
no

no

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই নেতাকে রোববার জেলা সদরের নারিকেল বাগান এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ অপহরণ করেছে দুর্বৃত্তরা।

 

এদিকে পিসিপির পক্ষ থেকে এ ঘটনার জন্য জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে জেএসএস এমএন লারমা গ্রপের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবী করা হয়,  রোববার দুপুর ১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের নারিকেল বাগানস্থ লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে গেলে এক্সের রুম থেকে জনসংহতি সমিতি এমএন লারমা দলের দিপন চাকমা, দিপু চাকমা নেতৃত্বে কনক চাকমা, জোনান চাকমা, রাজ্যময় চাকমাসহ ১৫ থেকে ২০ জনের একটি দল হানা দেয়। সেখান থেকে পিসিপি খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি সোহেল চাকমা ও পানছড়ি উপজেলা শাখার সভাপতি জুয়েল চাকমাকে ২ টি মোটর সাইকেলসহ ও সিএনজিতে তুলে খাগড়াপুর দিকে নিয়ে যায়।

 

বিবৃতিতে জেএসএস এমএন লারমা পন্থী একাংশ কর্তৃক সংঘটিত উক্ত ঘটনাকে ন্যাক্কারজনক ও অপরিনামদর্শী আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদে পা না দিয়ে জনগণের সংগ্রামী কাফেলায় সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ঐতিহাসিক নিয়মে জনগণ কর্তৃক আস্তাকূঁড়ে নিক্ষিপ্ত হতে হবে বলে সতর্কবানী উচ্চারণ করা হয়েছে।

 

এদিকে জেএসএস এমএন লারমা গ্রপের পক্ষ থেকে এ অপহরণ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। জেএসএস এমএন লারমা গ্রুপের মুখপাত্র প্রশান্ত চাকমা  দাবী করে জানান, অপহরণের সাথে জেএসএস এর কোন সম্পৃক্ততা নেই। মূলত: ইউপিএিফ এর মধ্যে আভ্যন্তরীন দ্বন্দের কারনে তাদের লোকজন অপহৃত হয়ে থাকতে পারে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ