• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বরকলে গাঁজাসহ শ্বশুড় ও পুত্রবধু আটক

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

রাঙামাটির বরকল উপজেলায় একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাসী চালিয়ে এক কেজি গাঁজাসহ শ্বশুড় ও পুত্র বধূকে আটক করেছে বিজিবি।


জানা যায়, বরকল সদরের ২২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি থেকে ছোটহরিণা গামী একটি যাত্রীবাহী লঞ্চে সোমবার তল্লাসী চালায়। এসময় মোঃ আলম জমাদ্দার (৬০) ও তার ছেলে মামুনের স্ত্রী হোসনে আরার(২৭) ব্যাগে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া গ্রামে।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান,দীর্ঘ সময় ধরে কলাবুনিয়া গ্রামের কয়েকজন মানুষ গাঁজা ব্যবসার সাথে জড়িত রয়েছে। এলাকায় গাঁজা সেবীর সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলা সদর থেকে কলাবুনিয়া গ্রামটি দুরে হওয়ায় আইন-শৃঃখলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়ায় মাদক সেবীদের উৎপাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি আরো জানান,এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী গাঁজার চাষ করছে। এরা অনেক নারীদের ব্যবহার করে জেলা সদর থেকে গাঁজা নিয়ে এসে গ্রামের বিভিন্ন বয়সের মানুষদের কাছে বিক্রি করছে।


বরকল মডেল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম জানান,গাঁজা ব্যবসায়ী আলম জমাদ্দার,হোসনে আরা ও জাহিদুল ইসলাম সুমন রাঙামাটি থেকে যাত্রীবাহী লঞ্চে করে গাঁজা নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা তল্লাসী করার সময় জাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা আলম জমাদ্দার ও তার পুত্রবধু হোসনে আরাকে এক কেজি গাঁজা সহ আটক করে থানায় পাঠিয়ে দেয়। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ