• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভায়
রাঙামাটি পর্যটন উন্নয়নে ১২শ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন,রাঙামাটি পর্যটনের উন্নয়নে ও দেশী-বিদেশী পর্যটকদের আকষ্ট করতে পার্বত্য জেলা পরিষদ থেকে সোয়া ১২শ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আগামী বছরের প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীতে রাঙামাটির পর্যটন  দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য সেরা স্থান হয়ে উঠতে পারবে।

 

বুধবার রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় জেলা পরিষদ সদস্য  ও পর্যটন বিভাগের আহ্বায়ক অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান। স্বাগত বক্তব্যে রাখেন রাঙামাটি পর্যটন  কর্পোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা।

 

এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা শুরু করে শহর প্রদক্ষিণ করে রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউটে গিয়ে শেষ হয়। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। র‌্যালীতে সভায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেয়।

 

পাহাড়, হ্রদ বেষ্টিত এই পার্বত্য রাঙামাটি দেশের পর্যটন খাতে অত্যন্ত ভালো একটি অবস্থানে রয়েছে উল্লেখ করে পরিষদ চেয়ারম্যান আরো বলেন, আগামীতে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য সেরা স্থান হয়ে উঠতে পারবে রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পর্যটন শিল্প বিকাশে অধিকতর গুরুত্ব দিচ্ছে।

 

তিনি স্থানীয় পর্যটনের উৎসাহ বাড়তে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্রে গড়ে তোলারও পরামর্শ দেন। পার্বত্য রাঙামাটির অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে আরো উন্নত হয়ে উঠবে মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ