• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রায় চার মাস পানিতে ডুবে থাকার পর রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু জেগে উঠেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2017   Wednesday

অবশেষে প্রায় চার মাস পানিতে ডুবে থাকার পর রাঙামাটি পর্যটনের অন্যতম আকর্ষনীয় স্পট পর্যটন ঝুলন্ত সেতু জেগে উঠেছে। তবে পর্যটকদের চলাচলের বন্ধ রয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের খুলে দেয়া হবে বলে পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের দুই পাহাড়ের মাঝখানে তৈরী করা হয় এই আকর্ষনীয় ঝুলন্ত সেতু। এ ঝলুন্ত সেতুর উপর দাড়িয়ে প্রাকৃতিক নৈস্বর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে আসেন। প্রতি বছরের ন্যায় বর্ষা মৌসুমে টানা বর্ষনে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে গেল ১১ আগষ্ট ঝুলন্ত সেতুটি প্রায় তিন ফুট পানির নিচে ডুবে যায়। এতে পর্যটন কর্তৃপক্ষ ঝুলন্ত সেতুর উপর দিয়ে পর্যটকদের চলাচলের বন্ধ করে দেয়।


সুত্র আরো জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পর্যটন ঝুলন্ত সেতুটি গেল রোববার থেকে সেতুর পাটাতন জেগে উঠেছে। তবে দীর্ঘ দিন ধরে পানিতে ডুবে থাকায় সেতুর অনেক পাটাতন নষ্ট হয়ে গেছে। সেগুলো ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে। মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর পর্যটকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।


পর্যটন কর্পোরেশ রাঙামাটির এ্যাস্টিটেন্ট কমারসিয়াল অফিসার সূর্ষ সেন ত্রিপুরা জানান, এতদিন পানিতে ডুবে থাকার পর গেল রোববার ঝুলন্ত সেতুটির পাটাতন জেগে উঠেছে। তবে দীর্ঘ দিন পানিতে যুবে থাকায় সেতুর কিছু কিছু পাটাতন নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে অবগত করা হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন হয়ে গেলে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ