• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

শারদীয়া দুর্গোৎসবে কাপ্তাইয়ের পুজা মন্ডপে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্হা থাকবে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2017   Thursday

আসন্ন শারদীয়া দুর্গোৎসবে কাপ্তাইয়ের ৭ টি পুজা মন্ডপে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হবে। প্রতিটি পুজা মন্ডপে পুলিশ এবং আনসার মোতায়েন থাকবে।পাশাপাশি বিজিবি টহল দিবে সড়ক এবং নৌপথে।

 

বৃহস্পতিবার কাপ্তাইয়ে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায়  এসময় কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য,সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,২ নং রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধিরা, উপজেলা বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সাংবাদিকরা  উপস্হিত ছিলেন।

 

সভায় নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম আরো বলেন, পুজায় কেউ বিশৃংখলা সৃ্ষ্টি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। সন্দেহজনক কেউ যদি এলাকায় ঘোরাফেরা করে তাহলে তাকে আইন শৃংখলা বাহিনীর  হাতে তুলে দেওয়া হবে।

 

সভায় বক্তারা বলেন, প্রতিটি মুহুর্তে সতর্ক থাকতে হবে যাতে কেউ পুজায় অরাজকতা সৃ্ষ্টি করতে না পারে।

 

উল্লেখ্য এ বছর কাপ্তাইয়ে ৭ টি মন্দিরে শারদীয়া  দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর দিন র‌্যালীর মাধ্যমে কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ