• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2025   Monday

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে সোমবার অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয় বারের মত দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

হিজাছড়ি আর্যরত্ন বন বিহার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে ধর্ম দেশনা দেন  ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির ও পূর্ণজ্যোতি মহাস্থবির ভিক্ষু ধর্মদেশনা প্রদান করেন। এর আগে রবিন চাকমা ও রবিনা চাকমার প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিঝু চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার ক্যাহলা প্রু মার্মা। এর আগে ভিক্ষু সংঘের  প্রাতঃরাশ, বুদ্ধ পতাকা উত্তোলন, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূ্র্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দান ও উৎসর্গ করা হয়।

দ্বিতীয় পর্বে শুরুতে শোভাযাত্রা সহকারে কঠিন চীবর এবং কল্পতরু মঞ্চে আনা হয়। পরে পূজনীয় ভিক্ষু সংঘ মঞ্চে আসন গ্রহণ করার পর তাদেরকে ফুলের তোরা  দিয়ে বরণ করে নেওয়া হয়।  ধর্মীয় সংগীত পরিবশেন করেন শিল্পী নোভেল চাকমা।   এরপর দানোত্তম কঠিন চীবর দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান  উৎসর্গ করা হয়। পরে দেব মনুুষ্য তথা বিশ্বের সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে পূজনীয় ভিক্ষু সংঘের নিকট বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও ক্রেস্ট প্রদানের মাধ্যমে মহাকাল ভিক্ষুকে মহাস্থবির বরণ ও অথিতি ভিক্ষুদেরও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংঘের প্রধান হিসেবে উপস্থিত থেকে স্ব-ধর্ম দেশনা প্রদান করেন ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির ভান্তে। এছাড়াও দেশনা প্রদান করেন হিজাছড়ি আর্য়রত্ন বন বিহার এর অধ্যক্ষ বিদর্শন স্থবির ও জিনপ্রিয় মহাস্থবির ভিক্ষু। এর আগে  স্বাগত বক্তব্য রাখেন হিজাছড়ি আর্যরত্ন বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হরিলাল চাকমা । এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা,  শিক্ষক প্রীতিময় চাকমা, ওয়ার্ড মেম্বার জ্ঞান তালুকদার প্রমূখ। 

প্রসঙ্গত, প্রবারণা পূর্ণিমার (আশ্বিনী) পরদিন হতে কার্তিকী পূর্ণিমা পর্য়ন্ত মাসব্যাপী এই কঠিন চীবর দানোৎসব  অনুষ্ঠিত হয়। বৌদ্ধ বিনয় অনুসারে বছরে একটি বিহারে একবার এই অনুষ্ঠান করা যায়। তবে উক্ত বিহারে অবশ্যই ভিক্ষু অথবা সংঘকে তিন মাস বর্য়াব্রত অধিষ্ঠান সুসম্পন্ন  করতে হয়। তবেই উক্ত বিহারে কঠিন চীবর দানের মাধ্যমে ভিক্ষুটি চীবর (ভিক্ষু-শ্রামণদের পরিধেয়  রঙবস্ত্র) গ্রহণ করতে পারবে। অন্যথায়, সেটি কঠিন চীবর হিসেবে গণ্য হবে না।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ