• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জিহাদী বই প্রচার ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ
কপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক থেকে ১৮ শিবির কর্মী আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিউটের ১৮ শিবির কর্মীকে পুলিশ  সোমবার রাতে আটক করেছে ছাত্র শিবির পরিচালিত একটি মেস থেকে। আটকৃতরা সবাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিউটের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, দীর্ঘদিন ধরে শিল্প এলাকায় অবস্থিত জাকির হোসেন স’মিল এলাকার প্রিজম কোচিং সেন্টার নামের মেসটি শিবির দ্বারা পরিচালিত হচ্ছে। মেসে শিবিরে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার  অভিযোগ রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় শিবিরের একটি গোপনীয় মিটিং হওয়ার কথা । এ খবর পাওয়ার  পর ছাত্র নেতা সুমনের নেতৃত্বে বেশ কিছু ছাত্রলীগ নেতা কর্মী ওই মেসে হানা দেয় । ছাত্রলীগের হানা দেওয়ার পূর্বে শিবির কর্মীরা মেস থেকে সটকে পড়ে। পরে সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিহাদী বই , লিফলেট, শিবিরের চাঁদার বই, সদস্য ফরম, সিডি ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয় ছাত্রনেতা সুমন জানান।

 

বিষয়টি থানায় জানানো হলে কাপ্তাই থানা পুলিশ এসে উদ্ধারকৃত জিহাদী বই, লিফলেট ও অনান্য বই জব্দসহ ১৮ শিবির কর্মীকে আটক করে। আটককৃতরা হল ১ম বর্ষের রাব্বি হোসেন, শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,আরমান বিন আফসার, রিদুয়ান আহম্মেদ,আব্দুল আলিম,আজিমুজ্জামান,মোঃ আশরাফ, মোঃ আলআমিন,২য় বর্ষের মোঃ মাঈনুদ্দিন হাসান,মোঃ হাসান, মোঃমাজেদুর রহমান,মোঃ নুরুল আমিন,মোঃ বেলাল হোসেন,কাউসার আলম,মনির হোসেন শুভ এবং ৩য় বর্সের মোঃ ইমাম উদ্দিন। মেস পরিচালক ৩য় ও ৪র্থ বর্ষের ছাত্র মাসুদ রানা এবং মোঃ আতিক পলাতক রয়েছে।

 

পলিটেকনিক ইনষ্টিউটের অধ্যক্ষ আশুতোষ নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি ছাত্র আটকের সত্যতা শিকার করে বলেন, কলেজ ক্যাম্পসের বাইরে অবস্তিত ওই মেসে এ ধরনের কর্মকান্ড চলছে তা আমাদের জানা নেই । মেসে ১ম বর্ষের কিছু ছাত্র উঠেছে জানি। যদি অভিযোগ সত্য হয় তাহলে প্রশাসন নিয়ম অনুযায়ী আটককৃতদের বিরুদ্দে ব্যবস্থা নিবে। নির্দোষ কোন ছাত্র যাতে হয়রানি না হয় তার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

 

কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর জানান, আটককৃতদের বিরুদ্ধে জিহাদী বই প্রচার ও জনগনের মাঝে সরকার বিরোধী উত্তেজনা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। আটক ছাত্রদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদনের ম্যাধমে আরও তথ্য উদ্ঘাটিত হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ