• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে ইয়াবাসহ আটক ১

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে ১১টি ইয়াবাসহ রতন দেবনাথ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মহালছড়ি সদর এলাকার মৃত রাম মোহন দেবনাথের  ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত কয়েকমাস যাবত থেকে মহালছড়িতে ইয়াবা সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইয়াবা ব্যবসায়ীরা অত্যন্ত চতুর ও ধূর্ত হওয়ায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সোমবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল রতন দেবনাথ এর মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১১টি ইয়াবাসহ রতন দেবনাথকে আটক করা হয়।  আটক রতন দেবনাথ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

এ ব্যাপারে মহালছড়ি থানার ওসি মো: নুরুজ্জামান বলেন, পুলিশের গোয়েন্দাদের সংবাদের ভিতিতে জানতে পারি, বেশ কিছুদিন যাবত মহালছড়িতে ইয়াবা সেবনকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গেল ২৫ জুলাই একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করার পর ১৯ দিনের মাথায় রতন দেবনাথকে ১১টি ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি।

 

আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা সরবরাহকারী আসল গড ফাদার আটক না হওয়া পর্যন্ত মহালছড়িতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ