• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা সিড়ি ২৪ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় সকল অবৈধ স্থাপনা সিড়ি  আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ দ্বায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

 

রোববার উপজেলা প্রশাসনের সমজোতা বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই আল্টিমেটাম দেন। এসময়  কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ দুই সমিতির নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।

 

আগামী পহেলা আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফকে সাথে নিয়ে নতুন বাজারস্থ সকল অবৈধ স্থাপনায় যেসকল সিড়ি নিমার্ণ করা হয়েছে সে সকল স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানান। 

 

উল্লেখ্য, কাপ্তাই নতুন বাজারস্থ সিএনজি চালক সমিতির জায়গায়  সিঁড়ি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কাপ্তাইয়ের নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি ও কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের শনিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় দ্বিমুখী সংঘর্ষের ফলে উপজেলা প্রশাসনের সমজোতা বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই আল্টিমেটাম দেয়া হয়।  

 

এদিকে শনিবারের ঘটনায় কাপ্তাই বনিক কল্যান সমিতির সভাপতি ও কাপ্তাই ইউনিয়ন আ`লীগ সভাপতি সাগর চক্রবর্তী সিএনজি চালকদের হাতে লাঞ্চিত হওয়ায় সমিতির সাধারন সম্পাদক ইমাম আলী সহ সমিতির ১৬ জনের বিরুদ্ধে কাপ্তাই থানা মামলা দায়ের করেছেন কাপ্তাই ইউনিয়ন আ`লীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল। মামলার অন্যান্য অাসামীরা হলেন সিএনজি চালক সাইফুল ইসলাম,মহরম অালী,অাব্দুর শুক্কর,মো রফিক,তোফাজ্জল হোসেন,মো দিদার,ফয়েজ অাহাম্মেদ,ইমাম হোসেন,মুজিবুল ইসলাম,শফিকুল ইসলাম,ইকবাল।

 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর  মামলার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে। উল্লেখ্য যে ব্যবসার প্রানকেন্দ্র কাপ্তাই নতুনবাজার একটি সিড়ি সরানোকে কেন্দ্র করে গত কয়েকমাস ধরে উভয় সমিতির মধ্যে উত্তেজনা চলে আসছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ