• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে চোরের হামলায় বৌদ্ধ ভিক্ষুসহ আহত ২

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

খাগড়াছড়ি জেলা শহরের জনবল বৌদ্ধ বিহারের ভিক্ষু ও ভিক্ষুর সেবকের ওপর হামলা চালিয়েছে এক চোর। শুক্রবার রাত ৮টার দিকে বিহারে চুরির চেষ্টাকালে বাধা দেয়ায় ভিক্ষুদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিহার কর্তৃপক্ষ।

 

আহতরা হলেন, বান্দরবানের সুয়ালক এলাকার শলিল তঞ্চগ্যার ছেলে ভান্তে জিনিতা ভিক্ষু(৩২) এবং খাগড়াছড়ির ভাইবোন ছড়া এলাকার দো অং মারমা ছেলে সেবক নিউ মং মারমা(২৫)।

 

ভিক্ষুর দেয়া ছবি’র ভিত্তিতে রাত ১০টায় ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর আলমকে (২২) আটক করেছে পুলিশ। সে জেলা সদরের সার্কিট হাউজ এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

 

জিনিতা ভিক্ষু জানান, শুক্রবার রাত ৮টার দিকে কুকুরের আওয়াজ শুনে বের হয়ে দেখি বিহারে উঠার রাস্তা দিয়ে কে যেন একজন আসছে। রাতে কেন বিহারে এসেছে জানতে চাইলে সে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা লোহার রড দিয়ে তা  মাথায় আঘাত করে। এতে সেবকও তাকে ধরার চেষ্টাকালে তাকেও আঘাত করে। তাদের চিৎকারে বিহারের ভেতর থেকে লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  গেল ২/৩ দিন আগেও রাত ১টার দিকে ভিক্ষু নিবাসের দরজা ভাঙ্গার চেষ্টা করা হয় বলে জানান ভান্তে। 

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভিক্ষুর মাথায় আঘাত লেগেছে আর অন্য জনের বাম পায়ের হাটু ও পায়ের তলায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন জানান, ভিক্ষুর মোবাইলে ধারণ করা ছবি’র সূত্র ধরে সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ও এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এক ঘন্টার মধ্যে সার্কিট হাউজ এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির উদ্দেশ্যে বিহারে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিহার কর্তৃপক্ষ এঘটনায় থানায় মামলা দায়ের করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ