• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেল হত্যা দিবস পালিত

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2014   Monday

 

 

 

জেল হত্যা দিবস উপলক্ষে সোমবার রাঙামাটতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি  ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, মোঃ রুহুল আমিন, নিখিল কুমার চাকমা, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন মনি চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেবুন্নেসা রহিম, জেলা ওলামালীগের সাধারন সম্পাদক নাজমুল হক, জেলা যুবলীগের সদস্য মোঃ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহ এমরান রোকন প্রমূখ। এর আগে একটি শোক র‌্যালী শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেন, ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স-পরিবারে হত্যার পর ঘাতকরা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা বেঁেচ থাকলে তাদের স্বপ্ন ভেস্তে যেতে পারে। তাই পরিকল্পিতভাবেই জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ আগষ্ট ও ৩রা নভেম্বর জাতীয় চার নেতা হত্যা একই সূত্রে গাঁথা। দীপংকর তালুকদার আরও বলেন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যার সাথে যারা তৎকালীন সময় জড়িত ছিল তাদেরকে জিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীরা মিলে খুঁনিদের পুরস্কৃত করেছিল। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীচক্র এখনো খালেদাজিয়ার নেতৃত্বে দেশের বিরুদ্ধেসহ প্রগতিশীল শক্তির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র  অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন,  যখন দেশে একের পর এক মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় শুরু হয়েছে তখন সে রায়কে জনগন সাধুবাদ জানালে ও বিএনপি ও তাদের দোসর স্বাধীনতা বিরোধীরা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বিএনপি জামাতসহ স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ