• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2014   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হওয়ায় এখানে পাহাড়ী-বাঙ্গালী আজ শান্তি সম্প্রীতিতে বসবাস করছে। সকলের ন্যয্য অধিকার প্রতিষ্ঠাই এই চুক্তির মূল লক্ষ্য। কারণ এখানে কোন এক সম্প্রদায়ের অধিকার খর্ব করে, অন্য সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু বিএনপি-জামাতসহ কিছু মহল চায় না পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফিরে আসুক, তাই তারা শান্তির চুক্তির বিরোধীতা করেছে, বলেছে এটি কালো চুক্তি। বিএনপি নেত্রী এই চুক্তির বিরুদ্ধে রোর্ড মার্চও করেছে। কাউখালী উপজেলা পরিষদ মাঠে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী । এতে অন্যান্যের বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিং কিউ রোয়াজা, অং চা প্রু মারমা, এরশাদ সরকার, মং মং মারমা, কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী হায়দার সিদ্দিক, আওয়ামী লীগে যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম মেম্বার। এদিকে, অনুষ্ঠানের শুরুতে কাউখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মি সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের নিকট হতে রজনী গন্ধা ফুল গ্রহন করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী ীগে যোগদান করেন। এতে নেতৃস্থানীয়দের মধ্যে রয়েছন কলমপতি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সরওয়ার সরকার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক আবুল হাশেম, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ ইউসুফ, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফসিউল আলম, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কাউখালী উপজেলা শাখার সভাপতি নেজাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবদুল হক সওদাগর ও অন্যান্য।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ