• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2017   Friday

খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র নিহত ও একই পরিবারের দুইজন আহত হয়েছেন। গেল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের দূর্গম দেবতাপুকুর থলিপাড়া এলাকায় হামলা ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন, থলিপাড়া এলাকার চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০)। আহতরা হলেন, চিরঞ্জিতের স্ত্রী ভবলক্ষী (৪৫) ও কর্ণ ত্রিপুরা স্ত্রী বিজলী ত্রিপুরা (২৮)। আহত দু’জনই খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। কর্ণ ত্রিপুরার ৭ বছরের পুত্রসন্তান যুবরাজ ত্রিপুরা নিখোঁজ বলে দাবি করছে পরিবার।

 

আহত বিজলী ত্রিপুরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় পরিবারের সবাই মিলে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার কালী বন্ধু ত্রিপুরা ২০-৩০ জন লোক নিয়ে তাদের ওপর হামলা করে। তাদের হাতে অস্ত্র, দা ও লাঠিসোঠা ছিল। তার স্বামী ও শ্বাশুড়কে গুলি করার সময় বাধা দিলে তাকে ও শ্বাশুড়ীকে দা দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালায়। হামলার পর থেকে তার ছেলে যুবরাজ ত্রিপুরাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।


খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: অনুতোষ চাকমা জানান, নিহত কর্ণ ত্রিপুরার মাথা ও পায়ে গুলি করা হয়েছে। আহত দুইজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ইউপি সদস্য কালী বন্ধু ত্রিপুরার সাথে নিহত চিরঞ্জিত ত্রিপুরা দীর্ঘদিন ধরে ভূমি, গেল ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিরোধ ছিল বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে। হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


এদিকে বৃহস্পতিবার রাতেই পুলিশ সুপার আলী আহমদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত কালী বন্ধু ত্রিপুরাসহ অন্যান্যদের পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরাকে একাধিক বার কল করে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।


উল্লেখ্য, গেল ৩ মে দুপুরে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কে নিহত চিরঞ্জিত ত্রিপুরার ওপর হামলা করে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী। এতে তিনি মাথায় আঘাত পেয়ে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গেল কয়েক দিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। অভিযুক্ত ইউপি সদস্য কালী বন্ধু ত্রিপুরার ছেলে একটি প্রভাবশালী আঞ্চলিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ