• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে অপহরণের দু’মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2017   Thursday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি এলাকা থেকে অপহরনের দুমাস পর মারমা সম্প্রদায়ের এক পাহাড়ী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউখালী থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউপি’র মঘাছড়ি এলাকা থেকে মারমা সম্প্রদায়ের কিশোরী মেয়েকে মঘাছড়ি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে অপহরণ করে পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গুনিয়া ইসলামপুরের বাসিন্দা মনির আহাম্মদের ছেলে সিএনজি চালক আলম মিয়া ও তার সহযোগিরা। পরে অপহরণকারীরা ইসলামপুর গাবতল এলাকার কালাম মেম্বারের বাসায় কিশোরীকে আটকে রেখে ধর্ষন করে বলে অভিযোগ। পরে কিশোরীটি কৌশলে পরের মোবাইল ফোন থেকে তার মাবাবাকে ঘটনাটি জানায়।

 

এতে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মিল্টন চৌধুরী ও কাউখালী থানা পুলিশের সহযোগিতায় গেল বুধবার রাতে মেয়েটির বাবা তার মেয়েকে উদ্ধার করেন। তবে অপহণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।


প্রসঙ্গ উল্লেখ্য, গেল ১৮ মার্চ কাউখালী থানা পাহাড়ী মেয়েটির বাবা তার মেয়ে খুজে পাওয়া যাচ্ছে না বলে একটি সাধারন ডায়েরি করেন(মামলা নং ৭৪৩)।


কাউখালী থানার এসআই মোঃ কামাল উদ্দীন জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ