• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গুইমারায় গণমনসতাত্ত্বিক রোগে এক গ্রামের আক্রান্ত্র ৪১ নারী-পুরুষ, হাসপাতালে ভর্তি ৩০ জন

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017   Tuesday

খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রত্যন্ত দূর্গম তৈ-মাতাই গ্রামে  গণ-মনসতাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অন্তত ৪১ নারী-পুরুষ অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে  গেল সোমবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে আরো ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

জানা যায়, গুইমারা উপজেলা প্রত্যন্ত দূর্গম তৈ-মাতাই গ্রামে  গণ-মনসতাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। এতে ৪১ নারী-পুরুষ অসুস্থ হয়েছেন।  তার মধ্যে ১৫ জনকে  গেল সোমবার রাতে  ও মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হচ্ছেন, কৃঞ্চ বালা ত্রিপুরা(২২), কবিতা ত্রিপুরা(৩০), বহি বালা ত্রিপুরা(১৭), দীকা ত্রিপুরা(১৬), মায়া বালা ত্রিপুরা(২৬), খাজ বালা ত্রিপুরা(১৮), বানু বিথি ত্রিপুরা(৩০), দিনু ত্রিপুরা(২১), কলইমা ত্রিপুরা(১৭), সাগরিকা ত্রিপুরা(১০), টিপায়ন ত্রিপুরা(১১), মহন ত্রিপুরা(১৬), সনদি রাম ত্রিপুরা(৩৫), কলোইসা ত্রিপুরা(১৬) ও বহেন ত্রিপুরা(১৫)। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন গণ-মনসতাত্ত্বিক রোগে আক্রান্ত রোগীদের মাতলামী করছে। তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা  চিকিৎসা সেবাসহ  শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন।

 

হাসপাতালে আসা এ গ্রামের লোকজনের বিশ্বাস কোন বদ্য গ্রামে বান দিয়েছে সে কারনে গ্রামের লোকেরা পাগলের আচরণ করছে।

 

এলাকাবাসী দয়া কুমার ত্রিপুরা জানান, সোমবার সকাল থেকে ঐ গ্রামের মানুষ গুলো হঠাৎ করে একে অপরকে জড়িয়ে ধরে কান্না-কাটি লোক দেখলে পালিয়ে যায় ও পাগলামি শুরু করে এবং একে অপরের ঘর ভাংচুর করে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে।

 

বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদস্যরা আক্রান্তদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বিকাল পর্যন্ত অন্তত ৪১ জন নারী পুরুষ এ রোগে আক্রান্ত হয়।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার আজ সকালে আরো ১৫ জনকে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

 

তিনি আরো জানান,এটি একটি গণ মনষতাত্ত্বিক রোগ। হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েক দিনের মধ্যে সুস্থ্য হয়ে উঠবে। এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।আক্রান্ত এলাকায় মেডিকেল টিম কাজ করছে বলেও আবাসিক চিকিৎসক জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ