• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগে
বরকলে মামলার ২০ দিনেও মিজানুর রহমানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

পুলিন বিহারী চাকমা, বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2017   Monday

রাঙামাটির বরকল উপজেলায় এক গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আসামী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ২০দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ দাবী করছে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

জানা যায়, গেল ২৮ মার্চ ওই গৃহবধূ বরকল থানায় স্বশরীরে গিয়ে কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গেল ২৭মার্চ দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী ৫নং বড়হরিণা ইউনিয়নের কুকিছড়া গ্রামের এক পাহাড়ী গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায় কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। ওই মামলার ২০দিনেও পুলিশ আসামী শিক্ষক মিজানুর রহমানকে আটক করতে পারেনি। বর্তমানে ওই শিক্ষক পলাতক রয়েছেন।


এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা জানান, শিক্ষক মিজানুর রহমান যদি অসামাজিক কার্যকলাপ করে থাকেন তাহলে আইনগতভাবে তার শাস্তি হওয়া দরকার। এতে শিক্ষক সমিতির করার কিছু নেই।


উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন জানান, ঘটনা জানার পর শিক্ষক মিজানুর রহমানকে নিয়ে আসার জন্য তাকে পাঠানো হয়। তিনি দোকান ঘাট থেকে তাকে রাঙামাটি নিয়ে আসেন। এর পর তিনি আর কিছুই জানেন না।


বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা অভিযোগ করে জানান,একটি মহল প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে মিজানুর রহমানকে বাঁচানোর চেষ্টা চলছে। ভূক্তভোগী পরিবার সঠিক বিচার পাবে কিনা যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন তিনি।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফজল আহমদ খান জানান, মামলার দায়ের পর আসামী মিজানুর রহমান গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় খবরা খবর নেয়া হচ্ছে। আশা করি তাকে গ্রেফতার করা সম্ভব হবে।


উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন জানান, শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ওই শিক্ষককে থানায় হাজির হয়ে আত্মসর্মপন করার জন্য বলা হয়েছে। কিন্তু তা করা হয়নি। পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ