• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিস্ফোরকসহ আটক ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2017   Friday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারাণগিরি এলাকায় বিস্ফোরকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন থোয়াই সুইনু মারমা(৪৩)  ও ক্যাহিং হ্লা মারমা(২২)।

 

শুক্রবার রাঙামাটি রিজিয়নের সদর দপ্তরে মিডিয়া কর্মীদের সামনে এসব উদ্ধারকৃত বিস্ফোরক ও আটককৃতদের হাজির করে যৌথবাহিনী।

 

যৌথ বাহিনী সূত্রে  জানা যায়,গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালের দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারাণগিরি এলাকায় সুইনু মারমার বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর সদস্যরা তার বাসা থেকে  বিস্ফোরক দ্রব্য ভরানো ৪টি টিউব উদ্ধার করে। একই সময়ে থোয়াই সুইনু মারমা  ও তার ছেলে ক্যাহিং হ্লা মারমাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। বিকালে উদ্ধারকৃত বিস্ফোরক ও আটককৃতদের কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

যৌথ বাহিনীর পক্ষ থেকে দাবী করেছে, আটক  থোয়াই সুইনু মারমা ২নং  রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। অরপদিকে ক্যাহিং হ্লা মারমা পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই থানা শাখার সভাপতি।

 

সূত্র আরো জানায়,উদ্ধারকৃত এসব বিস্ফোরক যে জনসমাগম স্থলে বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টিসহ হতাহতের ঘটনানো সম্ভব। কাপ্তাইয়ে আরো এ ধরনের আরো দেড়শ থেকে ২শ বিস্ফোরক রয়েছে বলে যৌথবাহিনীর ধারনা। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এসব বিস্ফোরক  উদ্ধার ও দৃস্কৃতকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ