• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে অস্ত্রসহ গ্রেফতার ৩ সন্ত্রাসী

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2017   Wednesday

বান্দরবানে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গেল মঙ্গলবার রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বুধবার আদালতে হাজির করা হয়েছে।


পুলিশ জানায়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। ভাগ্যকুলের শামসুর রহমানের মাছের প্রজেক্টের বড়ঝিড়ির কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির শব্দে এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে আসে। পওে স্থানীয়দের সহযোগিতায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হল, রিটু চাকমা (৩৪), পিতা-নিহার বিন্দু চাকমা, অমল চাকমা (২৯), পিতা-বাশিয়া চাকমা। তাদের বাড়ি রাঙামাটি জেলার বরকল উপজেলায়। শান্তি চাকমা (২৮), পিতা মৃত-সুভাষ চাকমা। তার বাড়ি বান্দরবানের সদর উপজেলা টংকাকতী ইউনিয়নে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। তাদের বুধবার আদালতে হাজির করা হয়েছে।


এদিকে, বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের জানান, পার্বত্য জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে এলাকায় জঙ্গী, সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ