• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বরকলে বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2017   Tuesday

রাঙামাটি বরকলের বড় হরিণা ইউনিয়নের কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন কুকিছড়া গ্রামের তিন সন্তানের এক মহিলা।

 

মঙ্গলবার রাত ৮টায় ওই মহিলা থানায় হাজির হয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গেল তিন বছর ধরে মিজানুর রহমান কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। বিদ্যালয়ের পাশে উদ্দীপন চাকমার বাড়িতে থাকতেন। জুমচাষের কারণে উদ্দীপন চাকমা কিছু দিনের জন্য পাহাড়ে অবস্থান করলে পাশের বাড়ি শান্ত চাকমার বাড়িতে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে থাকার ব্যবস্থা করে দেন। শান্ত চাকমা বাড়িতে না থাকার সুযোগে মিজানুর রহমান গেল ২৭ মার্চ রাত পৌনে ১টায় শান্ত চাকমার শয়ন কক্ষে ঢুকে তার স্ত্রীর শরীরে বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার চেষ্টা করলে চিৎকার করলে পাশের রুমে থাকা তার সর্ম্পকে ভাইপুত সুশোভন চাকমা ও খইচা মারমা প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ওই রুমের মধ্যে হাতেনাতে ধরে ফেলেন। পরে উদ্দীপন চাকমাকে খবর দিলে তিনি সঠিক বিচারের আশ্বাস দিয়ে মিজানুর রহমানকে নিজের জিম্মায় নিয়ে যান।


ওই মহিলার স্বামী শান্ত চাকমা ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষকরা সমাজে সম্মানী ব্যক্তি। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তারাই মানুষ গড়ার কারিগর। কিন্তু তারা যদি সমাজে সব চাইতে ন্যাক্কার জনক ঘটনা সংঘটিত করতে পারে তা আমার কল্পনাতিত। এসব কুলাংকার শিক্ষদের যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার। যাতে ভবিষ্যতে কোন শিক্ষক এমন জঘন্য কাজ করতে না পারে।

 

স্থানীয় চেয়ারম্যান নিলাময় চাকমা জানান, তাকে ঘটনাটি জানানোর পরে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,থানার অফিসার ইনচার্জ ও উপজেলার ভার প্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। পরে শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন ঘটনা স্থলে গিয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে নিয়ে আসেন।

 

উপজেলার ভার প্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেনের সাথে মঠো ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) মোঃ মফজল আহমদ খান বলেন, মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ