• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে বিএনপি’র নতুন কমিটি থেকে নাম প্রত্যাহারের ঘোষনা সাচিং প্রু জেরী গ্রুপের

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2017   Saturday

বান্দরবানের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা নতুন ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন।

 

নাম প্রত্যাহারের জন্য দলের চেয়ারপার্সনের কাছে আবেদনও করবেন বলে গেল শনিবার বিকেলে শহরের চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের সিনিয়র নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ নতুন ঘোষিত কমিটি স্থগিত করে পূর্বের কমিটি বহাল রাখার জন্য চেয়ারপার্সনের কাছে অনুরোধ জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য প্রস্তুত করা আবেদনপত্র পড়ে শোনান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান। নাম প্রত্যাহারের আবেদনপত্রটি রোববার দলের চেয়ারপার্সন বরাবর পাঠানো হবে বলে জানানো হয়। 

 

নাম প্রত্যাহারের জন্য আবেদনপত্রে নাম ও দলের পদবী ব্যবহার করে স্বাক্ষর করেছেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুশ শুক্কুর, লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আমির হোসেন, লামা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, যুগ্ন সম্পাদক মুজিবুর রশীদ, আলীকদম উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানী, প্রচার সম্পাদক সাশৈ প্রু, জেলা বিএনপি সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলাম।

 

গেল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো: তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানানো হয়। জেলা বিএনপি’র নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক মহিলা সম্পাদক ম্যামাচিং’কে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সদর পৌর সভার সাবেক মেয়র মো: জাবেদ রেজা’কে। নতুন কমিটির নাম জানার পর পরই ম্যামাচিং গ্রুপের নেতাকর্মীরা নতুন সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

জেলা বিএনপি’র নতুন কমিটির সভাপতি ম্যামাচিং (রাজবধূ) সম্পর্কে জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাচিং প্রু জেরী’র মামি। দীর্ঘদিন ধরে মামি আর ভাগিনা এই দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দুই গ্রুপের দ্বন্দ্ব গত কয়েকটি সংসদ নির্বাচনে প্রভাব ফেলেছে। নতুন কমিটি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগামী নির্বাচনেও প্রভাব পড়বে মনে করছেন দলের নেতাকর্মীরা।

 

সংবাদ সম্মেলনে সিনিয়র নেতারা জানান,এক বছর আগে গঠনতন্ত্র মোতাবেক সাত উপজেলা ও দুই পৌরসভার কাউন্সিল সম্পন্ন করা হয়। গত বছরের ১৭ ই নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র নেতৃত্বে প্রতিনিধি দল বান্দরবানে আসেন। প্রতিনিধি সম্মেলনে ৯৯ ভাগ সদস্য কাউন্সিল করার পক্ষে মত দেন। তৃণমূলের মতামতকে উপক্ষো করে কাউন্সিল না দিয়ে নতুন কমিটি ঘোষনা দেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে।

 

নেতারা বলেন, দলের দুর্দিনে যে নেতারা দলের সঙ্গে কোনো সর্ম্পক রাখেনি। রাজপথের মিছিলে, মিটিংয়ে যারা ছিল না তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছে। এটা সহজভাবে মেনে নিতে পারছেনা তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত তৃণমূল নেতাদের মতামতকে উপক্ষো করে করা হয়েছে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা।

 

জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান বলেন, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সিনিয়র নেতারাদের জনে-জনে ফোন দিয়ে কাকে কোন পদে রাখা হচ্ছে জানাচ্ছেন। তাদের মুঠোফোনে দেওয়া প্রস্তাব থেকে তাঁরা জানতে পারছেন কাকে কোন পদে রাখছেন। নতুন কমিটির তৈরি তালিকা মোখিকভাবে শুনেছেন এখনো কোনো কাগজ হাতে পাননি।

 

জেলা বিএনপি’র নতুন কমিটির সাধারন সম্পাদক মো: জাবেদ রেজা বলেন, দলের সিনিয়র নেতা (সাবেক সভাপতি) সাচিং প্রু জেরী ব্যাংককে আছেন। তিনি আসলেই তার সঙ্গে বসে দ্বন্দ্ব নিরসন করে মিলেমিছে গ্রহনযোগ্য পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যারা আগামী নির্বাচনে দ্বন্দ্বের প্রভাব পড়বে বলে থাকে তাদের কথার কোনো ভিত্তি নেই বলে তিনি দাবী করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ