• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ভূয়া সাংবাদিকসহ ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2017   Saturday

রাঙামাটিতে ভুয়া সাংবাদিকসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  গেল শুক্রবার রাতে পরিচালিত অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয় বলে জানায়, কোতোয়ালি থানা পুলিশ।

 

পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শহরের কাঠালতলীর বাসিন্দা তীর্থ ঘোষ শরণ (২৯) ও দেবাশীষ নগর বাসিন্দা সুমন বড়ুয়াকে  (২৬) ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

একই রাতে মামলায় ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি মো. সুমনকে (২৬) এবং কলেজগেট এলাকা থেকে এক নন জিআর মামলার আসামি বাপ্পী রক্ষিতকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানিয়েছেন, তীর্থ ঘোষ শরণ দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে শহরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে পাওয়া নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী সুমন বড়ুয়াসহ তীর্থ ঘোষ শরণকে হাতেনাতে আটক করতে সক্ষম হওয়া গেছে।

 

তিনি আরো জানান,পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে সাংবাদিক পরিচয় দিত তীর্থ ঘোষ শরণ। কিন্তু তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবাসহ নাম সর্বস্ব একটি অনলাইন পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় থানায় (নম্বর-১৭, তারিখ- ২৪/০২/২০১৭ইং) মামলা দিয়ে শনিবার আদালতে চালান দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ