• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৮

Published: 03 Feb 2017   Friday

খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আলুটিলা বৌদ্ধ বিহারী এলাকায় পাথরবাহী ট্টাকের চাপায় নারী ও শিশুসহ ৭ পথচারী নিহত ও আহত হয়েছে শিশুসহ অনন্ত পক্ষে ১২ জন। শুক্রবার সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। নিহত ও আহতরা সবাই আলুটিলার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

 

এদিকে, পুলিশ ঘাতক ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আলুটিলা পর্যটন এলাকার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ছিল। সকাল ১১টার দিকে অনুষ্ঠনের যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় আলুটিলা এলাকায় পৌছলে পাথর বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১ ৩৮০০) চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত এবং শিশুসহ অনন্ত ১২ জন আহত হন।

 

নিহতরা হলেন,উনুচু মারমা (১৫), পুনু মারমা (১৮), নেমরা মারমা (৪০), সাথোয়াইপ্রু মারমা (১৫), টুনটুনি মারমা (৬), অংক্যচিং মারমা (১৮) ও উক্রাচিং মারমা (৫)। আহতরা হলেন,উমেচিং মারমা(৩০), ববি মারমা(৩০) সুকেশ ত্রিপুরা(১৬),চিংম্রাউ মারমা(১৫) ম্রানাউ মারমা(২৫)চিংকি ওলা মারমা(৮),জনি মারমা(২৮)রনি মারমা(৩০) ও বাকীদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহদের মধ্যে ববি মারমা, চিংকিওলা মারমা ও রনি মারমা-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে।

 

নিহতদের মধ্যে উচুনু মারমা ২০১৭ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। এ ঘটনায় ট্টাক চালক মোঃ সুমন আটক করেছে পুলিশ।


এদিকে,আহদের মধ্যে ববি মারমা, চিংকিওলা মারমা ও রনি মারমা-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ববি মারমা মারা গেছে বলে জানা গেছে।

 

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।


খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম ভূইয়া জানান, ঘটনা শুনার সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে যায় এবং এলাকাবাসীসহ সকলের সহযোগিতায় আহত ও নিহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।


মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ