• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে সালিশে দু’পক্ষের মধ্যে মারামারিতে এক ইউপি চেয়ারম্যান আহতঃ আটক ৬

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2017   Thursday

নারী নির্যাতন মামলার বিচার নিয়ে সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে মারামারিতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহত হয়েছেন। আহত চেয়ারম্যানের নাম মামুনুর রশিদ মামুন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।  বৃহষ্পতিবার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বাজারের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামীলিগের সভাপতি নজরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি দুলাল মেম্বার জানান-,ভূষণছড়া এলাকার বাসিন্দা মোঃ খালেকের বড় ছেলে লিটনের স্ত্রী আসমা বেগম (২০) স্বামী লিটনের বিরুদ্ধে গত বছর ব্ল্যাস্টের মাধ্যমে ম্যাজিষ্ট্রেট আদালতে নারী নির্যাতন মামলা করে। ওই মামলার তদন্তের দায়িত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান তদন্ত প্রতিবেদন পাঠানোর পরে খালেক ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমার কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান। তার দাবীর প্রেক্ষিতে সুবির কুমার চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে সমাধানের জন্য দায়িত্ব দেন। বৃহষ্পতিবার সকাল ৮টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দু পক্ষকে সালিশ বৈঠকে ডাকেন।

 

 

সালিশ বৈঠকে খালেকের সাথে মামুনের কথা কাটা কাটির এক পর্যায়ে চেয়ারম্যান মামুন খালেককে মারধর করে। পরে খালেক তার আত্মীয় স্বজন ও ছেলেদের সংবাদ দিলে তারা গিয়ে চেয়ারম্যান মামুনকে মারধর করে। এতে চেয়ারম্যান মামুন মাথায় ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পড়েন। তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার আত্মীয় স্বজন ও দলীয় কর্মীরা রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

 

লিটনের স্ত্রী আসমা বেগম জানান,গেল বছর আগষ্ট মাসে তার স্বামী লিটনের বিরুদ্ধে ব্ল্যাস্টের মাধ্যমে নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় কয়েক দফা বিচার সালিশ হলেও তাকে বাড়িতে নেয়ার পক্ষে নয় স্বামী লিটন ও শশুড় খালেক। বাড়িতে গেলে যৌতুকের টাকা দাবী করেন তারা।  তার গরীব বাবার পক্ষে টাকা দেয়া সম্ভব নয়। গেল ৫মাস ধরে এক কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে কষ্টে দিনাতিপাত করছেন। বৃহষ্পতিবার সকালে চেয়ারম্যান স্বামী স্ত্রীর মধ্যে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক ডাকেন। ওই সালিশে স্বামী লিটন ও শশুড় খালেককে তাকে বাড়িতে নেয়ার জন্য চাপ দিলে স্বামী লিটন ও শশুড় খালেক লাঠি দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করেন। এতে চেয়ারম্যান অজ্ঞান হয়ে পড়েন বলে তার দাবী।

 

এদিকে, এদিকে রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনকে মারধরের অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,  ভূষণছড়া ইউনিয়ন আওয়ামীলিগের কোষাধ্যক্ষ খালেক (৬০) খালেকের শ্যালক মোজাম্মেল (৪৫) বড় ছেলে লিটন (২৫) ছেলে রিপন (২২) ছেলে খোকন (২০) ও ছেলে শিপন (১৮)।

বরকল থানার এস আই রমিজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ