• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিলাইছড়ি থেকে অপহৃত দয়াল তঞ্চঙ্গ্যা ৮দিন পর মুক্ত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2016   Sunday

অপহরণের ৮দিন পর অবশেষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে অপহৃত যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।  রোববার দুপুর ১টার দিকে রাঙামাটির বালুখালি এলাকায় তাকে মুক্তি দেয়া হয়।

 

রোববার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোববার দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে রাঙামাটির বালুখালি এলাকায় অপহরণকারীরা মুক্তি দেয়।  তিনি মুক্তি  পাওয়ার পর তিনি ইঞ্জিন বোটে করে বিলাইছড়ি উপজেলা সদরে চলে যাওয়ার পর মুক্তির বিষয়টি জানাজানি হয়। প্রেস বিজ্ঞপ্তিতে দয়াল তঞ্চঙ্গ্যার নিঃশর্ত মুক্তিতে প্রশাসন তথা বিলাইছড়ি জোনের সেনাকর্মকর্তা ও সৈনিকদের সহযোগিতার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামীতে যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

 

এদিকে,দয়াল তঞ্চঙ্গ্যার মুক্তি পাওয়ার সন্ধ্যায় বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চাথোয়াই মার্মার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আ.লীগ নেতা রাসেল মার্মা,শুভাশীষ কর্মকার,প্রদীপ দাশ,প্রহর কান্তি চাকমা,উজ্জ্বল হেডম্যান, ভদ্রসেন চাকমা,অংশৈপ্রু মার্মা বেলাল ও আকাশ মার্মা প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে অপহরণ ঘটঁনাকে কেন্দ্র করে আ.লীগ আহুত সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয় এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য, ১০ ডিসেম্বর দিবাগত রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে একদল দুর্বৃত্ত স্থানীয় যুবলীগ নেতা দয়াল তাংচংগ্যাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর দিন উপজেলা আওয়ামীলীগ  সকাল-সন্ধ্যা  বিলাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পালন করে।  এ ঘটনার আওয়ামীলীগের পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করলেও জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ