• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে এক স্কুল ছাত্রী ধর্ষিত, আটক ১

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2016   Sunday

বান্দরবান রোয়াংছড়ি উপজেলার চিনি পাড়া কারিতাস স্কুলের পঞ্চম শ্রেণির এক পাহাড়ী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।  এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে  রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

 

ভিকটিমের স্বজনরা জানান, গেল শুক্রবার বিজয় দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলায় মেলা বসে। রাতে মেলা দেখে গেল শনিবার রাত তিনটার দিকে ওই স্কুল ছাত্রীটি বাড়ি ফিরছিল। ফেরার পথে বটতলীর বেঙছড়ি সড়ক থেকে দুই নরপশু জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায়। সেখানে দুই নরপশু স্কুল পড়–য়া ছাত্রীকে ধর্ষণ করে। এরা হল ভাঙ্গামুরা এলাকার বাসিন্দা সাচউ মার্মার ছেলে অংসাসিং মার্মা (২৮) ও বটতলী এলাকার ভিমসেন তঞ্চঙ্গ্যার ছেলে রত্নমূল্য তঞ্চঙ্গ্যা (৩৭)।

 

ধর্ষণের সময় স্কুল ছাত্রীর চিৎকারে ইন্দ্রলাল ও মদন তঞ্চঙ্গ্যা নামে দুই ব্যক্তি উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনাস্থলে পৌছার পর ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

এদিকে, রোববার জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য আসা ঘটনার শিকার ছাত্রীটি জানায়,   বিজয় দিবসে মেলা শেষে রাতে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে দুই পাষন্ড তাকে অত্যাচার করে। চিৎকার করলে গলা ও মুখ চেপে ধরে। দুই পাষন্ডের মধ্যে রত্নমূল্য তঞ্চঙ্গ্যাকে সে চিনতে পেরেছে। রত্নমূল্য তঞ্চঙ্গ্যা তার বান্ধবী শান্তি তঞ্চঙ্গ্যার খালার জামাই (খালু)। অন্যজনকে সে চিনতে পারেনি। সে আরো জানায়, সে চিনি পাড়ার একটি বেসরকারী স্কুল থেকে পঞ্চম শ্রেণি পরীক্ষায় (পিএসসি) অংশ গ্রহন করেছে।

 

রোয়াংছড়ি থানা ওসি মো: ওমর আলী জানান, ধর্ষণ ও হত্যার অভিযোগে রত্নমূল্য তঞ্চঙ্গ্যা নামে একজনকে আটক করা হয়েছে। অংসাসিং মার্মা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ