• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016   Thursday

রাঙামাটির বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের পর দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে স্বজনরা লাশ হাঙ্গালছড়া গ্রামে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করেছে। তবে ঘটনার এক দিন পরও হাঙ্গালছড়া এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। ওই এলাকার সাধারন মানুষ আতংকে রয়েছেন।



বাঘাইছড়ি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা টিপু মোহন দাশ জানান, নিহত নয়ন জ্যোতি চাকমার স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার বাঘাইছড়ি থানায় অজ্ঞাত ১০ থেকে ১৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়া গ্রামের নিজ বাড়ী থেকে এক দল সশস্ত্র সদস্য এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী নয়ন জ্যোতি চাকমা (৩৩) ও যুদ্ধ চন্দ্র চাকমা (২৯) কে ডেকে নিয়ে পাশ্ববর্তী ভূয়াছড়ি এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

 

এ ঘটনায় এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-দে দায়ী করলেও তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে পুলিশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ