• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রোয়াংছড়িতে বালু বোঝাই ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016   Thursday

বৃহষ্পতিবার বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সকালে ছাইঙ্গ্যা এলাকার তেতুলিয়া পাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জোহরা বেগম সাত বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।  নিহত জোহরা বেগম পশ্চিম ছাইঙ্গ্যা এলাকার খায়রুল বশরের মেয়ে। সে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক (চট্টমেট্রো- ১১-০৩৭০) মাটি নিয়ে দ্রুত গতিতে নুরু কোম্পানীর (এসএন্ডবি) ব্রিক ফিল্ডে বালু নিয়ে যাওয়ার সময় ছাইঙ্গ্যা তেতুলিয়া পাড়ায় আসলে শিশু শ্রেণির স্কুল ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত জোহরা ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

 

স্থানীয় ইউপি সদস্য মোঃ মোরশেদ জানান, প্রতি দিনই আধ ঘন্টার পরপর অবৈধ বালু এবং লাকড়ী বোঝাই ট্রাক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুত গতিতে চলাচল করে। যার কারণে এই ধরণের দুর্ঘটনা ঘটেছে। 

 

রোয়াংছড়ি থানা ওসি মোঃ ওমর আলী জানান,  পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ