• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে অস্বাভাবিক এক কন্যা শিশুর জন্ম

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2014   Saturday

রাঙামাটির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে(মাতৃমঙ্গল) শনিবার এক অস্বাভাবিক শিশু কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এতে শিশুটির পেটের নাভির কাছে মাঝারি আকারের আরেকটি অপরিপক্ক শিশুর মত দেখতে মাংস শরীর থেকে বেরিয়ে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির ‘Infant abdominal hernia (gastroschisis)’ কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে। জানা গেছে, রাঙামাটি শহরের দেবাশীষ নগরের বাসিন্দা সূজিতা চাকমার(৩৪)  শনিবার সকালের দিকে প্রস্রব যন্ত্রনা অনুভব করলে রাঙামাটি মা ও শিশু  কল্যাণ কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘন্টার পর সূজিতা চাকমা তিন কেজি ওজনের ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু কন্যা সন্তানটির পেটের মাঝখানে নাভির কাছে জড়া লাগানো অবস্থায় মাঝারি আকারে আরেকটি অপরিপক্ক শিশুর মত দেখতে পাওয়া যায়।  মা ও শিশু কেন্দ্রের প্রধান ডা. লেলিন তালুকদার অস্বাভাবিক শিশুর জন্ম গ্রহনের খবর সাথে সাথে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুয়েন খীসাকে জানান। খবর পেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান ডা. নুয়েন খীসা। পরে তিনি ও ডা. লেলিন তালুকদার শিশুটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষন করার পর রাঙামাটি জেনারেল হাসপাতালের সার্জারি স্পেশালিষ্ট ডা. মাজহারুল হক নাসিমের কাছে পাঠান। তিনিও অনেকক্ষন পর্যবেক্ষন ও পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির(gastroschisis) কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে বলে জানান। তিনি সাথে সাথে অপারেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। জানা গেছে, দুপুরের দিকে একটি এ্যাম্বুলেন্সযোগে অপারেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে শিশুটিকে। কন্যা শিশুটির বাবার নাম পবন চাকমা। তিনি গ্রামীন শক্তি কোম্পানীর রাঙামাটি অফিসে কর্মরত।একটি শিশুর পেটে আরেকটি শিশু নিয়ে জন্ম গ্রহনের খবর পেয়ে শিশূটিকে দেখার জন্য প্রচুর লোকজন রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভিড় জমান। এ ধরনের অস্বাভাবিক শিশু জন্ম গ্রহনের ঘটনা বাংলাদেশে বিভিন্ন স্থানে দেখা গেলেও রাঙামাটি জেলার জন্য বিরল ও  প্রথম ঘটনা। রাঙামাটি জেনারেল হাসপাতালে সার্জারি স্পেশালিষ্ট ডা. মাজহারুল হক নাসিম জানান, শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির(gastroschisis) কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে। এটি কোন বিরল ঘটনা নয়। এ ধরনের অনেক শিশু জন্ম গ্রহন করেছে। অপারেশনের মাধ্যমে ভাল হয়ে উঠে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. লেলিন চাকমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিশু কন্যাটি জন্ম নেয়। শিশুটি জন্ম গ্রহনের পর পর পরিলক্ষিত হয়েছে যে শিশুটির পেটে আরেকটি শিশু রয়েছে।বর্তমানে মা ও শিশু দুই জনে সুস্থ রয়েছে। রাঙামাটিতে এ ধরনের অস্বাভাবিক শিশু জন্ম বিরল ঘটনা এটাই প্রথম মনে হচ্ছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নূয়েন খীসা জানান, পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে (gastroschisis) জন্ম গ্রহন করা শিশু রাঙামাটিতে এই প্রথম ঘটনা। রাঙামাটির জন্য এটি একটি বিরল ঘটনা। তাই অতিদ্রুত অপারেশনের জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ