• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে কর্ণফুলী পেপার মিলের এক আনসার সদস্য গুরুত্বর আহত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2016   Sunday

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলে একদল ডাকাত প্রবেশ করার সময় বাধা দিলে এক আনসার সদস্য গুরুত্বর আহত হয়েছেন। আনসার সদস্যর নাম মোঃ আফছার উদ্দীন। তাকে কর্ণফুলী পেপার মিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 


আনসার ও ভিডিপি’র রাঙামাটি জেলা কমান্ড্যান্টের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,রোববার ভোর রাত ২টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র, কিরিচ,ছুরি ও বল্লম নিয়ে কর্ণফুলী পেপার মিলে দেয়াল টপকিয়ে প্রবশে করে। পরে ডাকাত দলটি মিলে প্রবেশের চেষ্টা করলে মিলে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মোঃ আফছার উদ্দীন ও মোঃ রাসেল আহম্মদ বাধা দেন।

 

এসময় ডাকাত দলটি আফসার উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে হাতে ও পেটে জখম এবং রাসেল আহম্মকে মারধর করে। এসময় ডাকাত দলটি তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও টর্চ লাইট ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে আফছার উদ্দীনকে গুরুত্বর আহত অবস্থায় কর্ণফুলী পেপার মিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাপ্তাই থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার খবর পেয়ে তিনি (জেলা কমান্ড্যান্টের উপ-পরিচালক) কর্ণফুলী পেপার মিলস-এর ঘটনাস্থল পরিদর্শনে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য দেখতে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ