• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় ভুয়া কাজী আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2016   Tuesday

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নিয়োগ প্রাপ্ত না হওয়া সত্বেও ভুয়া কার্যক্রম চালানোর অভিযোগে মোঃ সাদেক কামাল (৩২) নামক একজন ভুয়া নিকাহ ও তালাক রেজিষ্টারকে আটক করা হয়েছে। মঙ্গলবার লামা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভুয়া কাজীকে আটকের আদেশ দিয়েছেন।

 

জানা যায়, আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী আব্দুন নুর গত ২০১০ইং সনে মারা যায়। মৃত কাজীর ছেলে মোঃ ছাদেক কামাল আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করলেও সে নিয়োগ পায়নি। বর্তমানে আজিজনগর ইউনিয়নে কাজীর পদ শূণ্য রয়েছে।

 

আব্দুল মতলব (৩৮) নামে একজন অভিযোগকারী জানিয়েছেন, ৭০ হাজার টাকা দেনমোহরে নুরনাহার বেগম(৩১) এর সাথে তার বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে নুরনাহার  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লামায় সিআর মামলা ০৭/২০১৬ দায়ের করেন। মামলায় ১৯৮০ ইং সনের যৌতুক নিরোধ আইনের ৪ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আরজিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা দেন মোহরের দাবী করা হয়েছে এবং এই দাবীর সমর্থনে মোঃ ছাদেক কামাল (৩২) কর্তৃক প্রদত্ত নিকাহ রেজিষ্টার এর কাবীননামা নকলকপি সংযুক্ত করা হয়েছে।

 

বিজ্ঞ আদালত মামলার সংযুক্ত কাবীন নামার নকলকপি যাচাই করার জন্য মুল বালামবই আদালতে উপস্থাপন করার নির্দেশ দিলেও মোঃ ছাদেক কামাল তা আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার অন্য মামলার হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত ছাদেক কামালকে আটকের নির্দেশ দেন। দীর্ঘ তিন ঘন্টা কোর্ট হাজতে আটক থাকার পর আদালত তাকে জামিন দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ