• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ঢাকায় সংবাদ সম্মেলনে
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জনসহ ধারাবাহিক কর্মসূচির ঘোষনা ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016   Sunday

রোববার ঢাকায় সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সন্মেলনে ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতিসহ আটক নেতা-কর্মীদের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে মৌলিক নাগরিক মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিক কর্মসূচি হিসেবে কাল ব্যাজ ধারণ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রতীকী অনশন, অফিস আদালত বর্জন, রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন ও স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

 

ইউপিডিএফের ঢাকা ইউনিটের সংগঠক মাইকেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা রিপোর্টাস ইউনিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপিডিএফ নেতা  মাইকেল চাকমা। এসময় উপস্থিত ছিলেন,ইউপিডিএফএর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি মন্টি চাকমা।

 

সংবাদ সন্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হল অবিলম্বে উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটক ইউপিডিএফ নেতা-কর্মী-সমর্থক ও নিরপরাধ সাধারণ লোকদের নিঃশর্ত মুক্তি দিয়ে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধরপাকড় বন্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ‘১১দফা নির্দেশনা’ প্রত্যাহার,রাঙামাটি এসপি কর্তৃক পেশকৃত কল্পনা অপহরণ তদন্ত রিপোট বাতিল ঘোষণাপূর্বক তদন্ত কার্যক্রম নতুনভাবে শুরু করতে হবে এবং চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌসসহ তার দোসরদের গ্রেফতার, গাইবান্দায় সান্তাল জাতিসত্তার ওপর হামলাকারীদের বিচার এবং সান্তালদের জমি ফিরিয়ে দেওয়া, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে হিন্দু বসতিতে অগ্নিসংযোগ-লুটপাট, মন্দির ও মূর্তি ভাঙচুরের হোতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে হবে।

 

এছাড়া সংবাদ সম্মেলন থেকে  ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবসে আলোচনা, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা ও র‌্যালি, ১৪ ডিসেম্বর শহীদ বুুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন কর্মসূচির ঘোষণা  দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, এতদিন ধরে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয়ভাবে যে দমন-পীড়ন চলছে, যৌক্তিক নিয়মে তা পার্বত্য চট্টগ্রাম গ-ি পেরিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর-হবিগঞ্জের মাধবপুর-মনতলা, সুনামগঞ্জের ছাতক বাজার, মৌলভীবাজারের কমলপুর, রাজশাহীদিনাজপুর গাইবান্ধায় সম্প্রসারিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ