• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙায় বিজিবি’র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2016   Saturday

খাগড়াছড়ির  মাটিরাঙা উপজেলায় বেলছড়ি ইউনিয়নের আযোধ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শনিবার ফাহিমা বেগম (৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী  প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবি’র একটি  থ্রীটন গাড়ির সথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ীর সামনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়। নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাটিরাঙা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী।  নিহত ফাহিমা বেগমের ফারজানা ইসলাম রুবি (৮) ও ফারহানা ইসলাম রুপা (৬) নামে দুই কন্যা সন্তান রেখে গেছেন।

 

এদিকে দুর্ঘটনায় স্কুল শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেএইজে)-এর সহ-সভাপতি প্রদীপ চৌধুরীসহ নিহতের সহকর্মীরা।এসময় নিহতের পরিবারের সদস্যসহ স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।

 

শনিবার বাদ মাগরিব শান্তিপুরে দ্বিতীয় জানাজা শেষে ফাহিমা খাতুনের মরদেহ বেলছড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

বিভিন্ন মহলের শোক প্রকাশ:

মাটিরাঙ্গার সুপরিচিত শিক্ষক পরিবারের সন্তান সহকারী শিক্ষক ফাহিমা বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামসুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সা: সম্পাদক মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্র“ চৌধুরী অপু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্য প্রকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি সাংবাদিক দুলাল হোসেনসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
আর্কাইভ