• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামার র‌্যাবের অভিযানে ১লক্ষ লিটার চোলাই মদ জব্দ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016   Sunday

বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়াতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ১লক্ষ ১হাজার লিটার মদের পুচই, ২০০ লিটার চোলাই মদ ও প্রচুর মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

 

বান্দরবান জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের নেতৃত্বে কক্সবাজারে র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ তারেক এবং লেঃ আশিকুর রহমান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়। 

 

বান্দরবানের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের জানায়, সম্প্রতি সময়ে লামার আজিজনগর নেশার একটি বিশাল জোনে পরিণত হয়েছে। প্রশাসন প্রায় অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। এই রকম অভিযান প্রায় পরিচালনা করা হবে।


র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ তারেক জানান, অভিযানের সময় ১লক্ষ ১হাজার লিটার মদের পুচই, ২০০ লিটার চোলাই মদ ও প্রচুর মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। পরে মাটিতে ঢেলে মদ গুলো নষ্ট করা হয় এবং উপকরণ গুলো ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় চোলাই মদ তৈরির অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ