• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পিসিপি’র নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2016   Sunday

পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) নেতা বিপুল চাকমাসহ সকল নেতাকর্মীদের মুক্তি, গোবিন্দগঞ্জের সুগার মিলে সান্তাল-বাঙালি বসতিতে হামলা-খুন-লুটপাট এবং নাসিরনগর-রাজশাহী-দিনাজপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর š পেশ করেছে পিসিপি।

 

পিসিপি’র দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটি তথ্য প্রচার সম্পাদক রনেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক সদ্য কারামুক্ত মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা। সভা পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি’র অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা।


সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এম পারভেজ লেলিন, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবির, জাতীয় ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্না। এছাড়াও আরো সংহতি প্রকাশ করেছেন ছাত্র গণমঞ্চের সভাপতি শাহিদ বিলাস।

 

এর আগে পিসিপি’র শতাধিক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মিলিত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রনেতা বিপুল-বিনয়ন-অনিল চাকমা ও দিলীপ রায়কে নিঃশর্ত মুক্তির দাবী জানান। এছাড়াও ব্রাক্ষ¥নবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও ভাচুর; গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদাফার্ম-এ সান্তাল জাতিগোষ্ঠীর উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, গ্রাবাসীদের উপর পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সমাবেশ থেকে অবিলম্বে গোবিন্দগঞ্জে সান্তাল জনগোষ্ঠী ও ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ