• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

গাইবান্ধায় আদিবাসী খুন,লুটপাট,অগ্নিকান্ড এবং উচ্ছেদের বিচারবিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2016   Friday

গাইবান্ধা জেলার বাগদা ফার্ম এলাকায় আদিবাসীদের উপর হামলা, হত্যা, অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার ঢাকায় সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ আদিবাসী ফোরামের মূখপাত্র রিপন বানাই-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ ও নাগরীক সমাজের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিরণায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, পংকজ ভট্টাচার্য, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং।

 

এছাড়াও বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও কাজল দেবনাথ প্রমুখ। এসময় দেশের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে বলা হয়,গেল ৬ ও ৭ নভেম্বর গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ ও বাগদাফার্ম এলাকায় পরিকল্পিতভাবে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী মিলিতভাবে আদিবাসী ও বাঙালী কৃষকদের উপর আক্রমণ চালায়। পুলিশের উপস্থিতিতে চিনিকল মালিকের সন্ত্রাসীরা আদিবাসীদের বাড়িঘরে আগুণ দেয়। পুলিশের গুলিতে চারজন আদিবাসী সাঁওতাল নিহত হন। তারা হলেন শ্যামল হেম্ব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও একজন আদিবাসী নারী যার নাম এখনো জানা যায়নি। 

 

নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জরিত সকলকে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়ে সংবাদ সন্মেলনে চার দাবী উত্থাপন করা হয়।

 

সেগুলো হল, কমপক্ষে চার জন আদিবাসী হত্যার বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। চিনি কল কর্তৃপক্ষের দুর্নীতি তদন্তকরে বিচার নিশ্চিত,মানবাধিকার লংঘণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো,নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণ নিরাপত্তাসহ আবারো তাদের নিজ ভূমিতে বসবাসের নিশ্চয়তা,সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আহতদের চিকিৎসার সার্বিক দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে,সকল মিথ্যা মামলা বাতিল করতে হবে এবংআদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রশাসনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

 

সংবাদ সম্মেলনে মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, সাহেবগঞ্জের এই ঘটনা মানবাধিকারের চরম লংঘন। স্বাধীন বাংলাদেশে এধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বিচার বিভাগীয় তদন্ত করে দায়িদের বিচার নিশ্চিত করার জন্য তিনি আহবান জানান। তিনি এই ঘটনাকে গণহত্যার সাথে মিল রয়েছে বলে মনে করেন তাই সরকারকে দ্রুত ব্যবস্থা নিয়ে আদিবাসীদের তাদের নিজ জায়গায় ফিরিয়ে নেওয়ার আহবান জানান।


গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আদিবাসীদের উপর একের পর এক হত্যা, লুটপাটের ঘটনা ঘটেই চলছে। সম্প্রতি এই ঘটনা বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করে এর বিচার নিশ্চিতকরনের দাবি জানান।


পংকজ ভট্টাচার্য বলেন, যারা হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট করে তাদেরকে দ্রুত বিচার আইনে আওতায় বিচার করতে হবে। তিনি অবিযোগ করে আরো বলেন সরকার এদেশ থেকে আদিবাসী শুণ্য করার প্রক্রিয়া চালাচ্ছে।


আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, সাহেবগঞ্জের ঘটনা মানবাধিকারের চরম লংঘন। বিচার বিভাগীয় তদন্ত করে এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।
উল্লেখ্য,  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ