• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষনেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2016   Sunday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় কমিটির শীর্ষনেতা ও খাগড়াছড়ি জেলার সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করা হয়েছে।এসময় বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়।

 

রোববার যৌথবাহিনীর সদস্যরা খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়।

 

জানা যায়, জেলা সদরের পেরাছড়া থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলে একদল সশস্ত্র ব্যক্তি গোপন আস্তানায় অবস্থান করছে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় ইউপিডিএফের কেন্দ্রীয় শীর্ষনেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়। আটককৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

 

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতার ও অনন্ত মাষ্টার পাড়ায় একটি বাসায় তালা ভেঙে তল্লাশি ও জিনিসপত্র লুটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় দাবী করা হয়, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গিরিফুল এলাকা থেকে কোন প্রকার ওয়ারেন্ট ছাড়াই অন্যায়ভাবে নেতা-কর্মী গ্রেফতারের ঘটনা ন্যাক্কারজনক।


অন্যায় ধরপাকড় ও দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্দ করা যাবে না উল্লেখ করে প্রেস বার্তায় বলা হয়, গঠনলগ্ন থেকে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য নানা ঘাত-প্রতিঘাত ও বাধা-বিপত্তি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোন অপশক্তিই ইউপিডিএফের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সরকার যদি জোরজবরদস্তি করে ন্যায়সঙ্গত আন্দোলন দমনের চেষ্টা চালায় তাহলে উদ্ভুত সকল পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

 

প্রেস বার্তায় ইউপিডিএফের নেতা অবিলম্বে উজ্জ্বল স্মৃতি চাকমাসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় ও আন্দোলন দমনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয় প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ