• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা
কাউখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

জিয়াউর রহমান জুয়েল,কাউখালী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2016   Tuesday

রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী গ্রামে এক গৃহকর্তা কর্তৃক ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

 

ঘটনার এক দিন পর বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার নামে স্থানীয় ইউপি সদস্যর চা দোকানে বৈঠক বসানো হলেও সাংবাদিকদের উপস্থিতি দেখে কথিত বৈঠক ভন্ডুল হয়ে যায়।

 

অভিযোগে জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী গ্রামে গত শুক্রবার ইকবাল হোসেনের স্ত্রী দুই কন্যাকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। ভাগিনী সম্পর্কিত এক কিশোরীকে বাড়ীতে একা ফেলে রেখে যান। কিশোরী বাড়ীতে একা থাকায় প্রতিবেশি ঘরের গৃহবধু তার প্রথম শ্রেণিতে পড়–য়া ৬ বছরের শিশুকে কিশোরী সঙ্গে রাতে থাকতে পাঠান। কিন্তু আচমকাই রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন গৃহকর্তা ইকবাল হোসেন। এতে ইকবাল হোসেন সুযোগ বুঝে শিশুটিকে ঘুম থেকে তুলে নিজের কক্ষে নিয়ে রাতভর চালান যৌন নিপিড়ন।

 

শিশুটির মা ও বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানিয়েছেন, প্রতিবেশী ইকবাল রাতে বাড়ি ফিরবে না বলেছিল তার স্ত্রী। তাই তার অনুরোধে ছয় বছরের শিশুকে পাঠানো হয়। কিন্তুু রাত দেড়টার দিকে ইকবাল বাড়ি ফিরে শিশুটিকে ঘুম থেকে তুলে অন্য কক্ষে নিয়ে গিয়ে রাতভর যৌন নিপীড়ন চালায়।  তারা ইকবালের বিচারের দাবী জানান।

 

এদিকে, ঘটনার এক দিন পর শিশুকে যৌন নিপীড়নের ঘটনার বিষয়টি ফাঁস  হয়ে যায়।  এক পর্যায়ে ঘটনাটি ধাপাচাপা দিতে উভয় পক্ষকে ডেকে মীমাংসার নামে গত সোমবার রাত ন’টার দিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ শরীফ গ্রামের একটি চা দোকানে বৈঠক বসান। খবর পেয়ে সাংবাদিককরা গেলে কথিত বৈঠক ভন্ডুল হয়ে যায়।

 

কাউখালী থানার ওসি আব্দুল করিম বিষয়টি অবগত নন জানালেও পরে বৈঠকস্থলে এএসআই মোয়াজ্জেম হোসেনকে পাঠান। তবে পুলিশের উপস্থিতি দেখে বৈঠকস্থল থেকে সটকে পড়ার ইঙ্গিত পেতেই লাপাত্তা হয়ে পড়ে অভিযুক্ত ইকবাল। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করেই  ওই বৈঠক ডাকা হয়েছিল।

 

এদিকে, সাংবাদিকরা ঘটনাটি জানতে পারায় পুলিশ বাধ্য হয়ে জিজ্ঞাবাদের জন্য রাত সাড়ে দশটার দিকে মা-বাবাসহ শিশুটিকে কাউখালী থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে শিশুটির জবানবন্দি গ্রহণ করার জন্য রাঙামাটির আদালতে পাঠিয়েছে।

 

ইউপি সদস্য মোঃ শরিফ জানান, অভিযোগ পেয়ে দুই পক্ষকে নিয়ে সামাজিক ভাবে সুরাহা করতেই বৈঠক ডেকেছিলেন।  কিন্তু পুলিশি হস্তক্ষেপে সেটা হয়ে উঠেনি।

 

কাউখালী থানার উপ-পরিদর্শক এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে(নম্বর-১০, তারিখ-৩১/১০/২০১৬)। ইকবাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ