• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় গণপিটুনিতে ২ জন ডাকাত নিহতঃ ৪ অপহৃত উদ্ধার

Published: 02 Nov 2016   Wednesday

বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা ফকিরাখোলা এলাকায় গণরোশের গণপিটুনিতে দুই অপহরণকারীর মৃত্যু হয়েছে। গেল মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় চারজনকে অপহরণের খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

 

মুহূর্তে শতাধিক লোকজন জড়ো হয়ে অপহরণকারীদের ঘেরাও করে। এদের মধ্যে দুই অপহরণকারীকে জনগণ গণপিটুনি ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকার ২নং ওয়ার্ড মেম্বার কুতুব উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টায় হারগাজা এলাকার কয়েকজন লোক ডুলাহাজারা বাজার থেকে বাড়ি ফেরার সময় হারগাজা ফকিরাখোলা এলাকা পৌঁছালে ওতপেতে থাকা ডাকাত দল ৪জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হল, মনু আলম (৬০) পিতা- মৃত- মমতাজ, কালা পুতু (৪০) পিতা- জামাল উদ্দিন, জহির আলম (৪২) পিতা- মো. হোসেন গ্রাম- হারগাজা ও জাবের আহামদ (৫৫) পিতা- মৃত নুর আহমদ গ্রাম- রোহিঙ্গা ঝিরি, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান। রাতে লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে।


ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারের যোগাযোগ করা হলে তিনি বলেন, উইনিয়নের হারগাজা এলাকাটি অপহরণ ও ডাকাতের জন্য অভয়রাণ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। ডাকাতেরা ওই এলাকার মানুষ নয়। তারা অপরিচিত।


অপহৃত ৪জন উদ্ধার ও ২ ডাকাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ডাকাতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।


উল্লেখ্য, গেল ২৮ জুলাই ফাঁসিয়াখালী ইউপি সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা নুরুল আবছারকে অপহরন করে এই গ্রুপটি এবং অপহরণের ২০ঘন্টা পর ৩লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় অপহরনকারীরা।


জেলা পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় বলেন, উত্তেজিত জনতার গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদ্বয় ব্যক্তিরা আসলেই অপহরণকারী ছিল কিনা এই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ