• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2016   Thursday

সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বৃহস্পতিবার রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।


এর আগে কটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনাসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।


আলোচনাসভায় বক্তারা বলেন, তৃণমূল এলাকার মানুষদের স্যানিটেশন ও বিশুদ্ধ পানি পান সম্পর্কে আরো সচেতন করতে হবে। বিশেষ করে মায়েরা ঘরের রান্নাবান্না কাজে অবশ্যই ভালো পানি দিয়ে রান্না করা এবং শিশুদের খাওয়ার আগে-পরে ও ল্যাটট্রিন থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে।

 

এ বিষয়ে নিজে এবং পরিবারের সকলের নজর রাখতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। প্রতিদিনের এ কাজ যদি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হয় তাহলেই আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকা যাবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ